1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলের সমাবেশে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মীরসরাইয়ে মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলের সমাবেশে

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭৪৬ বার

মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম। আব্দুর রাহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা মুফতি রেজাউল মোস্তফা কাওসার আরো বক্তব্য রাখেন, মাওঃ জামশেদ আলম, মাওঃ বোরহান উদ্দিন, মাওঃ সিরাজ মিয়াজী, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, হানিফ মিয়া, শরীফুল আলম, সাইফুর রহমান আজাদ, ফজলুল কাদের, আক্তারুজ্জামান, মোস্তফা আলী প্রমুখ।

নেতৃবৃন্দ দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম।

নেতৃবৃন্দ বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ঈমান দ্বীনের প্রাণ ও হকের মানদন্ড, তাঁদের ভালোবাসা ও সম্পর্ক ই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ও সম্পর্ক এবং তাঁদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শত্রুতা ও বিচ্ছিন্নতা।

নেতৃবৃন্দ বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু ও পবিত্র আহলে রাসুলের এ শাহাদাত- ঈমান ও জীবনের বিপরীত বস্তুবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্তুবাদের উর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদাত।

নেতৃবৃন্দ বলেন, কারাবালার শাহাদাত ইসলামের নীতি আদর্শ উৎখাতকারী এবং ব্যাপক রক্তপাতের মাধ্যমে মহান মকবুল সাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সা¤্রাজ্য জবরদখলকারী মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিণাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা রক্ষার মহান শাহাদাত।

নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত।

নেতৃবৃন্দ বলেন, কোন বাতিল জালিম অপশক্তি ও তাদের স্বৈরদস্যুতার সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব দিকে হকের এ শাহাদাতের দিশার ভিত্তিতে চলাই ঈমানী জীবন। তাঁরা বলেন, যা কিছু থেকে মুক্তির জন্য ও যা কিছু রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য এ শাহাদাত সে আমানত রক্ষা করে চলাই কলেমার অংগীকার ও ঈমানী কর্তব্য।

নেতৃবৃন্দ বলেন, এ শাহাদাতের দিশা হারিয়ে ফেলা ঈমান-দ্বীন-স্বাধীনতা-অধিকার হারিয়ে ফেলা এবং এ শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নেই দ্বীন-মিল্লাত-মানবতার অস্তিত্ব ও মুক্তি এবং বিজয় নিহিত। তাঁরা বলেন, বাতিল মত-পথ-মুলুকিয়তের সহযোগী হয়ে এবং লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এ শাহাদাত দিবস পালনের স্বার্থকতা নেই।

নেতৃবৃন্দ সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ঈমানী শাহাদাত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থী বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net