1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামপালে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রামপালে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন

স্টাফ রিপোর্টার খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৪৯৮ বার

রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজারে বিট পুলিশিং কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় রামপাল থানার অফিসার-ইন চার্জ মো. মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাগা বাজার কমিটির সভাপতি মো. বেলাল হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আ. হান্নান, ডা. পলাশ, শেখ শাহিনূর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, এসআই মনিরুল কবির।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছে। জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কাজ করছে। সভাপতির বক্তব্যে ওসি মনজুরুল আলম বলেন, আমরা আপনাদের পাশে থেকে পেশাদারীত্বের সাথে কাজ করবো। আপনারা স্ব স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আমরা আমাদের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ শাসক নয় সেবক, সুতরাং আপনারা এই শুভ উদ্যোগকে এগিয়ে নিতে আমাদের সহযোগীতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net