1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে

লালমনিরহাটে সোনালী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪৪১ বার

সোমবার ৩১ আগস্ট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮নং কাকিনা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে সোনালী ব‍্যাংক লিমিটেডের কর্ণধার
এমডি এন্ড সিইও আতাউর রহমান প্রধান-এঁর দিক নির্দেশনায়, জেনারেল ম‍্যানেজার’স অফিস রংপুর ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের তত্ত্বাবধানে কালীগঞ্জ শাখা ও কাকিনা বাজার শাখার ম‍াধ‍্যমে সোনালী ব‍্যাংক লিমিটেডের সৌজন্যে লালমনিরহাট জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। এ সময় সোনালী ব‍্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) রশিদুল ইসলাম, রংপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী, কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম‍্যানেজার ওবায়দুর রহমান খন্দকার, কুড়িগ্রাম শাখা প্রধান ও এসিস্ট‍্যান্ট জেনারেল ম‍্যানেজার ওয়াহেদুন নবী, কালীগঞ্জ শাখার ম‍্যানেজার (পিও) এরশাদুল হক, কাকিনা বাজার শাখার ম‍্যানেজার (এসও) সুমন চন্দ্র সাহা, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামসহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, তিস্তা নদীর তীরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি মুসুর ডাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি লবণ, ৩ কেজি আলু,১/২কেজি ডিটারজেন, ১টি সাবান ও ১টি গ‍্যাস লাইটার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net