ঢাকা   ০৬:৩২:২৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করলেন হুইপ আতিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৯১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে শেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসেনে আরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ জেলা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিলেন।এসময় ৪২ জন প্রতিবন্ধীদের মাঝে ৩২টি হুইল চেয়ার, ৯টি এয়ার এইড ও ১টি এলবো ক্রস বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি