1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংসদ মুস্তাফিজকে প্রাণনাশের হুমকী,নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক

সাংসদ মুস্তাফিজকে প্রাণনাশের হুমকী,নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৭৪১ বার

বাঁশখালী সংবাদদাতাঃ বাঁশখালী পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগেরর সভাপতি, ৪ নম্বর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি ও বাঁশখালী উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসেন সহ ২৬ জনের বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালী উপজেলা, পৌরসভা ও আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মুস্তাফিজুর রহমানকে নিয়ে উদ্যেশ্যপ্রণোদিত গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ও বাঁশখালী উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নেতাকর্মীদের বিরোদ্ধে আনীত মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলাওল কলেজ চত্বর হয়ে জিএস প্লাজ পর্যন্ত এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়। এতে বিক্ষুব্ধ ছাত্রসমাজ অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং সাংসদ মুস্তাফিজুর রহমানকে নিয়ে উদ্দ্যেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা আ’লীগ নেতা আকতার হোসেন, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, সাবেক যুগ্ন আহ্বায়ক মাহমুদ উল্লাহ্, কাউন্সিলর আবদুর রহমান, কাউন্সিলর আজগর হোছাইন, সরল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রশিদ আহমদ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মিজান সিকদার, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম মাহফুজ, ইফতেখার তালুকদার বাবু, মুহাম্মদ নোমান, নিউটন ধর, রিয়াদুল ইসলাম, সোহাগ সিকদার, ফৌজল মুবিন, এরশাদ, গাজী আমিন, মিজান তালুকদার, আমির মিয়া, মানিক, পৌরসভা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান টিপু, শহীদ উল্লাহ্, আব্দুল খালেক, রিপন, কলেজ ছাত্রলীগ নেতা সাজ্জাদ মু. রিয়াজ, রুবেল, নিউটন, ইকবাল, সাগর, এনাম, আকতার, বাহাদুর, বিজয়, জয়নাল, হাবীব, আমিন, হালিম, জিসান, সাঈদ, শহিদুল, নেছার, ইয়াছিন প্রমূখ ছাত্রনেতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net