1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ত্রান বিতরণ করেছে বেজুগালিয়া মানবিক সংগঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

হাতিয়ায় ত্রান বিতরণ করেছে বেজুগালিয়া মানবিক সংগঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪৫৮ বার

হাতিয়া প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য, বেজুগালিয়া মানবিক সংগঠন মানবতার জন্য” এ স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও ত্রান বিতরণ করেছে বেজুগালিয়া মানবিক সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

রবিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বেজুগালিয়া খাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তালিকাভূক্ত শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি প্যাকেটে চাল,ডাল, আলু, পেয়াজ, তেল, সাবান, মাস্ক সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সংগঠনিক সম্পাদক, আরাফাত সিদ্দিকী, সহ সভাপতি আকবর হোসেন সুজন, কোষাধ্যক্ষ সাখাওত হোসেন, আইন বিষয়ক সম্পাদক দিনাজ উদ্দিন সহ অন্যান্য সদস্য বৃন্দ।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন বলেন, করোনা কালীন সময়ে অসহায় মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই সরকার এবং সামাজিক সংগঠন গুলোর পাশা পাশি সমাজের বৃত্তবানেরা এগিয়ে আসুক।

নিউজটি শেয়ার করুন..

One thought on "হাতিয়ায় ত্রান বিতরণ করেছে বেজুগালিয়া মানবিক সংগঠন"

  1. মনিরুল ইসলাম মনির বলেছেন:

    ধন্যবাদ সবাইকে মানবিক মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net