1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২১ আগস্ট হামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জনগণের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

২১ আগস্ট হামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করার দাবি জনগণের

নিজস্ব প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৮২ বার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সত্য প্রকাশ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিকল্পনায় এ ঘটনা ঘটেছে। তাকে হুকুমের আসামি করার দাবি তুলেছেন জনগণ।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ক্ষমতাকে স্থায়ী করতে খালেদা জিয়া তার পুত্র তারেক রহমানের মাধ্যমে একুশে আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করেছিলেন। খালেদা জিয়ার নির্দেশে এ ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। সঠিক ইতিহাসের জন্য, সত্য উদ্ঘাটন করতে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য একুশে আগস্টের সম্পূরক চার্জশিট দিয়ে খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে হবে। এটা জনগণের দাবি।’

তিনি বলেন, বর্তমানে সত্য উদঘাটন হয়ে গেছে। সত্য চাপা দিতে এখন বিএনপি নেতারা যেখানে সেখানে উল্টা-পাল্টা বক্তব্য রাখছেন। খালেদা জিয়াকে হুকুমের আসামি করতে জনগণের দাবি জোরালো হচ্ছে।

মৃত্যুবার্ষিকীতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানকে স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, আইভি রহমানের সঠিক চিকিৎসা হলে তিনি হয়তো বেঁচে থাকতেন। তাকে যখন খালেদা জিয়া হাসপাতালে দেখতে যান তখন তার ছেলেমেয়েকে পাশের রুমে আটকে রাখা হয়। এমনকি ভৈরবে জানাজাও ঠিকমতো পড়তে দেয়া হয়নি।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। আওয়ামী হকার্স লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন হকার্স লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net