1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওসি প্রদীপের গাড়ি বহরকে এসকর্ট দিতে গিয়ে ওসি তদন্তসহ আহত-৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ওসি প্রদীপের গাড়ি বহরকে এসকর্ট দিতে গিয়ে ওসি তদন্তসহ আহত-৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭৮৯ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
চাঞ্চল্যকর সেনাবাহিনীর কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো.রাশেদ খান হত্যাকান্ডের আসামী টেকনাফ থানার থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে এসকর্ট দিতে গিয়ে চকরিয়া থানার একটি পিকআপ ভ্যান সড়কের পার্শ্বে পড়ে গিয়ে ওসি তদন্তসহ ৪ পুলিশ আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এতে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান, এসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল সুবল ও গাড়ি চালক সুবল আহত হয়েছে।

তবে আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করছেন।

তবে সবাই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে ও সকলের আন্তরিক দোয়ায় সবাই সুস্থ রয়েছে। কোন অফিসারের তেমন কোন আঘাত হয়নি। তারা এখন বিশ্রাম নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে নিয়ে কক্সবাজার কোর্টে আত্মসর্মপনের জন্য যাচ্ছিল পুলিশের একটি দল।
এর আলোকে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মো.মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বানিয়ারছড়ায় অবস্থান নেয়।

পরে চট্টগ্রামের দিক থেকে আসা গাড়ি বহরটি বানিয়ারছড়া এলাকায় পৌছলে ওই বহরকে এসকর্টের জন্য চকরিয়া থানার গাড়িটি চলতে শুরু করে।

এসময় হঠাৎ করে বহরের ভিতর ডুকে যায় একটি লেগুনা গাড়ি। পরে গাড়িটি চকরিয়া থানার পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি সড়কের বাইরে পড়ে যায়।

এতে থানার তদন্ত কর্মকর্তা, এসআই ও দুই কনস্টেবল আহত হয়। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তবে আহতদের আঘাত গুরতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়া হয়।

উল্লেখ্যে, গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া পুলিশ ফাঁড়িত পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো.রাশেদ খান। এ ঘটনায় বুধবার নিহতের ছোটবোন বাদি হয়ে কক্সবাজার আদালতে একটি এজাহার দায়ের করেন।

এতে টেকনাফ থানার সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকতসহ নয়জনকে আসামী করা হয়। পরে আদালত টেকনাফ থানাকে এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করার নির্দেশ দেন।
ওইদিন রাতে টেকনাফ থানায় এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net