1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ব্যাগভর্তি ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

কক্সবাজারে ব্যাগভর্তি ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৫৭ বার

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ আব্দুল গফুর (১৯) নামক এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে হলদিয়া পালং গ্রামের বাগঘোনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক আব্দুল গফুর পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা ইউনিয়নের বাগঘোনা পাড়ার মৃত আনোয়ার ইসলামের ছেলে। র্যাবের দাবি তিনি মাদক কারবারি।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পালং গ্রামের বাগঘোনা মার্কেটের পূর্ব পার্শ্বের অবস্থান নেয়।

এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি ব্যাগসহ আব্দুল গফুরকে আটক করে। পরে ব্যাগটি তল্লাশী করলে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net