1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে জেএমবি’র দাওয়াতি শাখার কর্মী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে জেএমবি’র দাওয়াতি শাখার কর্মী আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৬৪৩ বার

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে উগ্রবাদী বই এবং লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্যকে আটক করেছে। তার নাম মো. আব্দুল হালিম (৪৪)।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মো. আব্দুল হালিম উকিলপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানিয়েছে, এর আগে তিনি ২০১০ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের গোপন বৈঠকের সময় আইন-শৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তিনি এক বছর ১৯ দিন জেলও খেটেছিলেন। তবে সম্প্রতি মামলাটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, মো. আব্দুল হালিম নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য।

তিনি বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শোনে উগ্রবাদের প্রতি উদ্ধুদ্ধ হন এবং জেএমবি সমর্থক ও সক্রিয় সদস্য হয়ে উঠেন। জেএমবি এর দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য হিসাবে তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনটির জন্য বিভিন্ন কৌশলে কাজ করতেন।

তিনি বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য দাওয়াত করতেন এবং সংগঠনের জন্য দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহ করার মাধ্যমে সংগঠনকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, মো. আব্দুল হালিম কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকায় তার বসতবাড়িতে আরও কয়েকজনকে নিয়ে গোপনে নাশকতার পরিকল্পনা করছে।

এই সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে তার কাছ থেকে নিষিদ্ধ উগ্রবাদী ৬টি বই, ৭টি বুকলেট ও ১২টি লিফলেট উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net