1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোরবানি বর্জ্য পরিষ্কারে ‘পাশে আছি আমরা’র অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪

কোরবানি বর্জ্য পরিষ্কারে ‘পাশে আছি আমরা’র অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭৩২ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : ঈদের পরদিন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ” পাশে আছি আমরা”। কোরবানির পশুবর্জ্য পরিস্কার করে পরিচ্ছন্ন গ্রাম গড়ে তুলতে এ কার্যক্রমে অংশ নেয় সংগঠনটির সদস্যরা।

রবিবার সকালে সমাজসেবক মো. মাসুম রানার সহযোগিতায় ও জাহের আলীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা যেসব জায়গায় এখনও রক্ত, ময়লাসহ কোরবানি বর্জ্য পাওয়া গেছে সেখানেই ব্লিচিং পাউডার ছিটিয়েছেন।

বাড়ি বাড়ি পরিদর্শনের পাশাপাশি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ঈদের আগের দিন কোরবানি বর্জ্য পরিস্কার ও নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে জনসচেতনতামুলক প্রচারণা করেছিলেন সংগঠনটি।

এই বিষয়ে ” পাশে আছি আমরা ” সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক শাহজালাল বলেন, নিজ উদ্যোগে নিজ আঙ্গিনা ও আশেপাশের এলাকা পরিষ্কারে আমরা ভূমিকা রাখতে চাই। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে কোরবানি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ব্লিচিং পাউডার ছিটানোয় জনসচেতনতা তৈরির বিকল্প নেই। একার পক্ষে এই কাজ করা সম্ভব না। তাই প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের সমাজ সুন্দর ও পরিচ্ছন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net