1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জঙ্গীবাদ জামায়াত বিএনপির সৃষ্টি : শেখ আজগর নস্কর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

জঙ্গীবাদ জামায়াত বিএনপির সৃষ্টি : শেখ আজগর নস্কর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৭৪১ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী মৎসবীজী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেছেন, বাঙ্গালী জাতির জন্য আগষ্ট মাস একটা শোকের মাস। আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠে। এখন পর্যন্ত যত রাজনৈতিক হত্যা হয়েছে সবই এই আগষ্ট মাসে। ১৫, ১৭, ২১ আগষ্ট একই সুত্রে গাথা।

শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালে ২১ আগষ্ট ভয়াবহ গ্ৰেনেড হামলায় নিহত আইভি রহমান সহ ২৪ জন নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কালে তিনি এসব কথা বলেন।

আজগর নষ্কর বলেন, জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি। তারই ধারবাহিকতায় ২০০৪সালে ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনা কে হত্যার জন্যে ভয়াবহ গ্ৰেনেড হামলা চালিয়েছিল বিএনপি জামায়াতের মদদপুষ্ট জঙ্গীরা‌। সেই দিন আমাদের নেত্রীকে আল্লাহ বাচিয়েছেন কিন্তু আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন।

তিনি আরও বলেন তারেক রহমানের প্রত‍্যক্ষ মদদে জঙ্গীরা এদেশের রাজপথ রক্তাক্ত রাজপথে পরিনত করেছিলেন। সেই জায়গা থেকে জননেত্রী শেখ হাসিনা সুন্দর শান্তিময় এবং উন্নত সমাজ ব‍্যাস্থায় পরিনত করেছেন। সবশেষে বলব আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ছায়ীদুর রহমান সাঈদ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক সহসভাপতি আবুল বাশার যুগ্ম-সাধারণ রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নেতা রাশেদুজ্জামান রাশেদ, ড: মমতাজ খানম, ফিরোজ আহমেদ তালুকদার, সাজ্জাদুল হক লিকু সিকদার, মো. শফিউল আলম শফিক, এম এইচ এনামুল হক রাজু, ইউসুফ আলী বাচ্চু, সাজেদুল হক কমল, মো. সাঈদ মজুমদার, নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net