1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে সক্রিয় বিকাশ প্রতারক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টঙ্গীতে সক্রিয় বিকাশ প্রতারক গ্রেফতার

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৫৮ বার

গাজীপুর-টঙ্গীতে সক্রিয় বিকাশ প্রতারক গ্রেফতার হয়েছে। টঙ্গীর এরশাদনগর ৮নং ব্লকের আরিফ হোসেন এর বিকাশ দোকান থেকে প্রতারণার করার কারণে শুক্রবার বিকাশ প্রতারক আলহাজ্ব হোসেন চোকিদার ওরফে সুমন (৩৬) গ্রেফতার করা হয়।
জানা যায় গত ২২/৮/২০ ইং তারিখে টঙ্গী এরশাদ নগর একটি বিকাশের দোকান থেকে প্রতারকরা কৌশলে চারটি নাম্বার থেকে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত পঁচানব্বই টিকা নিয়ে যায়।এরপর প্রতারক সদস্যরা বিভিন্ন জায়গা থেকে টাকা গুলো উত্তোলন করে।

এ বিষয়ে ভুক্তভোগী আরিফ হোসেন আরো বলেন বিকাশ প্রতারক সদস্যরা আমাকে ফোন করে বলেন আপনার মোবাইল নাম্বারে একটা কোড নাম্বার গেছে, নাম্বারটা দ্রুত আমাদেরকে বলুন না হলে আপনার সিম গুলো বন্ধ হয়ে যাবে। এরপর আরিফ হোসেন খুব দ্রুত তাদেরকে চারটি মোবাইলের কোড নাম্বার বলে দেয়। তাৎক্ষণিক প্রতারক সদস্যরা তার চারটি মোবাইল থেকে সবগুলো টাকা উঠিয়ে নিয়ে যায়। এরপর প্রতারক সদস্য আলহাজ্ব হোসেন চোকিদার এরশাদনগর অন্য একটি বিকাশ দোকান থেকে টাকা উত্তোলন করতে গেলে বিকাশ দোকানদার রাজ্জাক এর সন্দেহ হয়।তিনি কৌশলে প্রতারক চক্রের ছবি তুলতে চাইলে প্রতারক চক্রের সদস্য দ্রুত পালিয়ে যেতে থাকেন। এরপর স্থানীয় লোকজন প্রতারক চক্রের সদস্য কে ধরতে সক্ষম হন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় প্রতারক এর কাছ থেকে নগদ ৭৪০০০ টাকা পাওয়া যায়। এবং প্রতারক আলহাজ্ব হোসেন চোকিদার ওরফে সুমন বলেন তারা চারজন এ কাজে জড়িত।
এরা হলেন মোঃ আনহাজ্ব হোসেন চোকিদার ওরফে সুমন(৩৬),তানিম হোসেন ওরফে নাইম(৩২), রফিকুজ্জামান (৪৮)ও নিজাম শেখ(৩১)।
আটককৃত এক নম্বর আসামি আরও বলেন তিনি টাকা উত্তোলন করে দুই নম্বর আসামি মোহাম্মদ তানিম হোসেন নাইমকে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা ফরিদপুর পাঠিয়ে দিতেন। আসামি সকলের দেশের বাড়ি ফরিদপুর।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানা ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথেই একজন কে আটক করি।বাকি আসামিদের আটক করতে আমরা চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net