1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে শিশু ও গৃহবধুর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নরসিংদীতে শিশু ও গৃহবধুর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৬৭৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক গৃহবধূ ও দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৬ আগষ্ট) দুপুরে শহরের বিলাসদী এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বিলাসদী মহল্লার আল্লাহু চত্বর এলাকার মৃত মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও তার দেবরের দুই বছর বয়সী সন্তান হাফসা আক্তার।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গৃহবধূ সেলিনা বেগম তার দেবরের দুই বছর বয়সী কন্যা হাফসা আক্তারকে সাথে নিয়ে বাসা থেকে হাঁটতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে তাদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

আজ রবিবার সকালে স্থানীয়রা বিলাসদী মহল্লার রেললাইনের পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেন। পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net