1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর কাছে তাপসের একটাই অনুরোধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

প্রধানমন্ত্রীর কাছে তাপসের একটাই অনুরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬০৬ বার

বিশেষ প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএসসিসি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।

ফজলে নূর তাপস বলেন, ‘আজকের এ দিনে দুঃখ ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকারী যারা এখনও বেঁচে আছে তাদেরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে বিচার কাজ সম্পন্ন করা হয়। যাতে অতি দ্রুত বাঙালি কলঙ্কমুক্ত হতে পারে। যাতে জাতির পিতাসহ সকলের আত্মা শান্তি পায়।’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন রাতে গুলির শব্দে আমার ঘুম ভাঙে। মা আমাদেরকে বুঝতে দেননি কী হচ্ছে। খুব ছোট ছিলাম বলেই হয়তো আমরাও বুঝতে পারিনি। কিন্তু একটা বিষয় খুব মনে আছে, আমার মা চাইতো আমরা যেন প্রকৃত মানুষ হই। মায়ের সে চাওয়া যেন পূর্ণ হয় সেজন্য চেষ্টা করছি। এখনও চেষ্টা চলছে। জানি না কতটুকু প্রকৃত মানুষ হতে পেরেছি। কিন্তু মায়ের চাওয়া পূরণের সংগ্রাম চলছে, চলবে।’

মেয়র বলেন, ‘সততা, নিষ্ঠা আর ন্যায় নীতির আদর্শ নিয়ে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটি যেন সঠিকভাবে পালন করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। যাতে করে মা বেহেস্ত থেকে মন খারাপ করে বলতে না পারে, যে তাপস তুই তো মানুষ হতে পারলি না।’

শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net