1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে সংগীত শিক্ষক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে সংগীত শিক্ষক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৬৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাট শিশু একাডেমীর সংগীত শিক্ষক ও জনপ্রিয় সংগীত শিল্পী রিটন মন্ডল(৩৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।মোংলার হলদিবুনিয়া গ্রামের লক্ষিকান্ত মন্ডলের ছেলে রিটন মন্ডল বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাস করতেন।তার পিতাও অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছেন।মাত্র এক মাস আগে রিটন মন্ডল বৃষ্টি সরকার নামে এক তরুণীকে বিয়ে করেন।অত্যন্ত বিনয়ী ও সদালাপী রিটন মন্ডলের অকাল মৃত্যুতে বাগেরহাটের সাংস্কৃতিক অঙ্গনের সর্বত্র শোকের ছায়া নেমেছে।

এরআগে অনুরূপ উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় বিশিষ্ট সমাজসেবক শেখ ওবায়েদুর রহমান বাবু(৪০) মারা যান।শুক্রবার দুপুরে তার বড়ভাই কচুয়ার গজালিয়া ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন জানান,তার ভাই করোনা উপসর্গে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন।ওই সময়ে তার কাছে থাকা তার স্ত্রী ডালিয়া কেগম-সহ শ্বাশুড়ি ও শ্যালিকার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তবে ওবায়েদুরের নমুনা পরীক্ষা করা হয়নি।

প্রসঙ্গত: গত মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালের করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ফকিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম বিশ্বাস (৭২) ও মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের শফিজউদ্দিনের ছেলে ঘের মালিক জাহিদ হোসেন তালুকদার(৪৫) অনুরূপ মারা যান। তাদেরও নমুনা সংগ্রহ করা হয়নি বলে তাদের স্বজনেরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net