1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহম্মদপুরে করোনায় যুবকের মৃত্যু, লাশ দাফনে বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মহম্মদপুরে করোনায় যুবকের মৃত্যু, লাশ দাফনে বাঁধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৬৫৫ বার

মোঃ সাইফুল্লাহঃ মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর এলাকায় হাফেজ মাহামুদ মজনু (৩৫) নামে করোনা পজেটিভ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার রউফ মোল্যার ছেলে।
গতকাল ৩ আগষ্ট রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষায় নমুনা দিলে তার কোভিড-১৯ পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হয়ে তিনি বাড়িতে চলে আসেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, মজনু ফরিদপুরে একটি বেকারীতে চাকুরী করতেন। সেখান থেকে তার শরীরে ভাইরাস পজেটিভ হয়। মৃত্যুর পর মহম্মদপুরের গোপালপুরের নিজ এলাকায় মরা দেহ নিয়ে আসেন স্বজনরা।
আজ ৪ আগষ্ট মঙ্গলবার সকালে মজনুর লাশ দাফনের জন্য পার্শ্ববর্তী হরেকৃষ্ণপুর গোরস্থানে দাফনের জন্য নিয়ে গেলে স্থানীয়রা বাধা দেন। তাদের আশঙ্কা জনবসতির পাশের কবরস্থানে দাফন করলে করোনাভাইরাস ছড়িয়ে পড়বে।

পরে পুলিশ ও ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে মহম্মদপুর সদরের পূর্বনারায়নপুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net