ঢাকা   ০৯:১৯:০১ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

মূর্শেদা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্টিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭০৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলমগীর হোসেন,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে খাগড়াছড়ির দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী মূর্শেদা বেগম নিহত ও ছেলে আহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মানববন্ধনে হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের দায়ী করে সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আজ রবিবার(১৬ আগস্ট) সকালে শহরের চেঙ্গী স্কয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বরে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা অভিযোগে করেন, বাবুছড়ার সোনা মিয়া টিলায় সন্ত্রাসীরা ৮১২টি বাঙালি পরিবারের ভূমি কেড়ে নিয়ে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান ঘরে তুলেছে। আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বাঙালিদের দখলকৃত ভূমি উদ্বারে আন্দোলন করে আসছেন। এ কারনে ইউপিডিএফ প্রসীত গ্রুপ ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র সন্ত্রাসীরা শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে আব্দুল মালেককে হত্যার উদ্দেশে তার বাড়ীতে ব্রাশ ফায়ার করে। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী মূর্শেদা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ও তার ছোট ছেলে মোঃ আহাদ আহত হয়। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অন্যথায় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলাকে অচল করে দেওয়ার হুমকি দেয়।

এতে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, যুগ্ন-সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, পৌর কাউন্সিলর এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম ও দপ্তর সম্পাদক লোকমান হোসেন প্রমূখ।

এখনো পর্যন্ত মামলা দায়ার করা হয়নি উল্লেখ করে দীঘিনালায় থানার ওসি উত্তম চন্দ্র দেব (১৬আগস্ট) বলেন, আজকের মধ্যে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি