ঢাকা   ০৮:৩২:১৮ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম,বাগেরহাটঃ
সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতির সময় সাত শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার ভোরের দিকে বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষীরচর থেকে তাদের আটক করা হয়।

শিকারিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ২০০ হাত নাইলনের দড়ি, ২০০ হাত ইলিশের জালসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মো. ইব্রাহীম বিশ্বাস (৪০), ইব্রাহীম বিশ্বাসের ছেলে ইউনুস বিশ্বাস (১৮), ইসমাইলের ছেলে মো. মোস্তফা (৩০), তালুক চরদুয়ানী গ্রামের হাবিব মোল্লার ছেলে রাজু মোল্লা (২৫), উত্তর কাঁঠালতলী গ্রামের আ. হামিদের ছেলে ইলিয়াস (৩০), সায়েরাবাদ গ্রামের আ. হকের ছেলে শুকুর আলী ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী গ্রামের সালাম কাজীর ছেলে মো. জাকির কাজী (৩৮)।
সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে সংঘবদ্ধ একটি হরিণ শিকারির দল প্রবেশ করার গোপন সংবাদ পায় বনরক্ষীরা। ভোরে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিক মাহমুদের নেতৃত্বে বনরক্ষীরা পক্ষীরচরে অভিযান চালায়। এসময় ওই চরের একটি খালের মধ্যে থেকে তাদের আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হরিণ শিকারের উদ্দেশ্যে বনে প্রবেশের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি