1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোকিত করিমগঞ্জ’র কার্যনির্বাহী কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আলোকিত করিমগঞ্জ’র কার্যনির্বাহী কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭৪১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানবিক চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম নিয়ে গড়া অন্যতম সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’র দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকালে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংগঠনের ঈদ পূর্ণমিলনী সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

প্রথমবারের মতো গঠিত হওয়া ২৫ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে সজিব রাব্বানী সভাপতি, তন্ময় শেখ রাজন সাধারণ সম্পাদক, মো. শাহিন সাংগঠনিক সম্পাদক এবং আলফাতুর রহমান বাপ্পি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন আপন, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক-আজিজুল হক হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইউসুফ, সহ সাংগঠনিক সম্পাদক
আতিক হাসান তাজমুল, সহকারী কোষাধ্যক্ষ এসকে জামিল, দপ্তর সম্পাদক মিনহাজ আসিফ, প্রচার সম্পাদক রুহুল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মামুন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রিদওয়ান রমজান, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুখছেদ আলী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাহমিনা সিদ্দিকা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলোয়ার হোসেন আতিক, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক ইকরাম হোসাইন জয়, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জুনায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আহসানুল হক রিফাত, নিরাপদ সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. উবায়দুল্লাহ। কার্যনির্বাহী সদস্য আমিনুল হক অনিক ও মো. পাভেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net