1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবারো চেয়ারম্যান হলেন ফোরকান আহমদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবারো চেয়ারম্যান হলেন ফোরকান আহমদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৭৮ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টানা তৃতীয় মেয়াদের জন্য আবারো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনিত হলেন বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।

মঙ্গলবার (৪ জুলাই) তাঁর পুন: নিয়োগ সংক্রান্ত রাস্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোঃ অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন মতে আগামী ১৪ আগস্ট থেকে নতুন মেয়াদ শুরু হবে।

টানা তৃতীয়বার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ হওয়ায় চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়া তিনি জানান, দুই মেয়াদের উন্নয়ন কাজের রক্ষণাবেক্ষণ, অসমাপ্ত উন্নয়ন প্রকল্প এবং অনুমোদিত ও প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের করতে নতুন মেয়াদে তিনি আপ্রাণ চেষ্টা করবেন।

একই সাথে আরো নতুন প্রকল্প গ্রহণ করে কক্সবাজার শহরসহ পুরো কক্সবাজার জেলায় উন্নয়নমূলক প্রকল্প হাতে নেবেন।

অতীতের মতো কক্সবাজারের সাধারণ জনতাকে পাশে চেয়েছেন তিনি। সবাই সহযোগিতায় প্রধানমন্ত্রীর স্বপ্নের কক্সবাজার গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net