ঢাকা   ১২:৩৬:৪১ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

কুমিল্লার মালদ্বীপ প্রবাসী স্বামীকে নিতে বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭০৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল ইসলাম সবুজ:-
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যে মালদ্বীপ থেকে দেশে ফিরেই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক প্রবাসী।

মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার দুই স্ত্রীর দু’জনই তাকে বরণ করতে হাজির। কাকে রেখে কার সঙ্গে যাবেন তিনি!

এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া। আর সেটি থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের।

বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী যুগান্তরকে এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি