1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে যুবক আটক

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৬৬৮ বার

বাগেরহাটের শরণখোলায় ভ্যান গাড়ী চুরি করে পালানোর সময় ফোরকান হাওলাদার (৩২) নামের এক যুবক স্থানীয়দের হাতে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ আগষ্ট শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিন কদমতলা গ্রামে। আটক যুবক উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মৃতঃ আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

এলাকাবাসী সুত্র জানায়, দক্ষিন কদমতলা এলাকার বাসিন্দা ভ্যান চালক দুলাল আকনের ব্যাটারী চালিত অটোভ্যান চার্জে লাগিয়ে তালাবদ্ধ করে পরিবার পরিজনের সাথে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ফোরকান ওই বাড়ীতে প্রবেশ করে ভ্যান গাড়ী নিয়ে যাবার পথে এলাকাবাসীর হাতে ধরা পড়লে খবর পেয়ে শরনখোলা থানা পুলিশের একটি দল ফোরকানকে আটক করেন।

শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, আটককৃত যুবককে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হহয়েছে এবং তার বিরুদ্ধে শরনখোলা থানায় একাধিক মামলা রয়েছে। তবে, সম্প্রতি চুরির ঘটনাগুলোতে ফোরকানের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গত দু,সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকার ৪ যুবককে আটক করে তাদের ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net