1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধলঘাটার জনগণের অধিকার রক্ষায় সিইএইচআরডিএফ এর গণস্বাক্ষর অভিযান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধলঘাটার জনগণের অধিকার রক্ষায় সিইএইচআরডিএফ এর গণস্বাক্ষর অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫৩৭ বার

প্রেস বিজ্ঞপ্তিঃ

জনঅধিকার রক্ষা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম – সিইএইচআরডিএফ এর উদ্যোগে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের জনগণের অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান সম্পন্ন হয়েছে।

মহেশখালীর গুরুত্বপূর্ণ এই ইউনিয়নের সড়ক ব্যবস্থাপনা, পুনর্বাসন, কোহেলিয়া নদীর পুনঃখনন, জেটিঘাট সংস্কার, ধলঘাটা হাই স্কুলের অবকাঠামো উন্নয়ন সহ নানা দাবিতে এই গণস্বাক্ষরতা অভিযানহয়।

গণস্বাক্ষরতা অভিযানের সমন্বয়কারী ও সিইএইচআরডিএফ এর পরিচালক(কো-অর্ডিনেশন) আব্দুল মান্নান রানা বলেন, মহেশখালীর এই ইউনিয়নে লাখো মানুষের বসবাস। এখানে সরকারের কয়লা বিদ্যুৎসহ উন্নয়ন কার্যক্রমেরও অভাব নেই। কিন্তু এই ইউনিয়নের একমাত্র সড়কটির বেহাল দশা।

তিনি বলেন, সরকারকে এই অঞ্চলের মানুষের অধিকার সুরক্ষা ও টেকসই উন্নয়ন এর দাবিতে আমরা জনগণের ভাষা তুলে ধরছি।

সিইএইচআরডিএফ ধলঘাটা ফোরামের সদস্যদের সাথে এ সময় নানা সংগঠন যুক্ত হয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে অংশগ্রহণ করে বাংলাদেশ ফাউন্ডেশন ফর জাস্টিস এন্ড পিস, ইয়ুথ ফর জাস্টিস এন্ড পিস, পানি ফাউন্ডেশন, বনায়ন ফাউন্ডেশন, সিইএইচআরডিএফ রিভার ফোরাম, এসডিজি কনসোর্টিয়াম, পিপলস ইনক্লোশন, দি এসেন্ডেন্ট স্টুডেন্টস অব ধলঘাটা প্রভৃতি সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net