1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নদী ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র মিছিল সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নদী ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র মিছিল সমাবেশ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪৯৬ বার

নদী ভাঙ্গনরোধে কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদী শাসন প্রকল্পে দুর্নীতি লুটপাট বন্ধ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ সকলের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে সোমবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের ডিবি রোডে সিপিবি, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য মশিউর রহমান মইশাল, সদর উপজেলা সিপিবি’র সদস্য গুলবদন সরকার, জাহাঙ্গীর মন্ডল, ছাত্র নেতা ওয়ারেছ সরকার প্রমুখ। বক্তারা বলেন, সদর উপজেলার ঐতিহ্যবাহী কামারজানি বন্দর নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। পানি উন্নয়ন বোর্ডের নদী শাসন প্রকল্পে দুর্নীতি লুটপাটের কারণে প্রতিবছর কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় হচ্ছে। তারা অবিলম্বে নদী ভাঙ্গনরোধে কার্যকর স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তাগণ, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য বিনামূল্যে বীজ সার সরবরাহসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের নিকট দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net