ঢাকা   ১১:১১:১২ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

পটিয়ায় ১২০০ পিস ইয়াবাসহ আটক ১

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৮৫৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটিয়ার মোজাফরাবাদ এন. জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯ টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম বাদশা মিয়া (৩৬), সে কক্সবাজার জেলার, রামু থানার শ্রীমুরা(আলীর বাড়ী), মোঃ আলী ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে অভিযানে ১ জনকে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কক্সবাজার হতে ইয়াবা পাচার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি