1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ে করেছি সত্যি, তবে বাস্তবে নয় : পপি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

বিয়ে করেছি সত্যি, তবে বাস্তবে নয় : পপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৬৯ বার

ইমরুল শাহেদ : পপি বলেন, ‘কিছু গণমাধ্যমকর্মী আমাকে খুব পছন্দ করেন। তাই তারা আমাকে তাদের পছন্দ মতো পাত্রের সঙ্গে প্রতিনিয়তই বিয়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু তারা বিবেচনায় রাখেন না – কার সঙ্গে আমাকে বিয়েটা দিচ্ছেন। আমি চিত্রনায়িকা হলেও আমার একটা পারিবারিক এবং সামাজিক জীবন আছে। আমাকে সমাজেই বাস করতে হয়। এসব কথা নিয়ে আমাকে নানা জনের কাছে জবাবদিহি করতে হচ্ছে। আমাকে যাদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ মিথ্যেবাদী, অর্থ আত্মসাৎকারী, নোংরা মনের অধিকারী, চরিত্র বলে যাদের কিছু নেই। মেয়ে হয়ে জন্মেছি। আজ হোক কাল হোক বিয়ে তো আমাকে করতেই হবে। তাই বলে কি যাকে তাকে বিয়ে করব?’
সম্প্রতি পপি ও জায়েদ খানকে নিয়ে বিয়ের গুঞ্জন উঠেছে।

বিয়ের প্রমাণ হিসেবে তাদের যুগল কিছু ছবিও ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে পপি বলেন, ‘অনলাইন প্রতিবেদনগুলোর সঙ্গে আমাদের যেসব ছবি ব্যবহার করা হয়েছে সেগুলো হলো প্রযোজক পরিচালক সাদ্দামের ‘বিয়ে হলো বাসর হলো না’ ছবির। কোলে বসা ছবিটি রোমান্টিক গান শুরু হওয়ার আগের মুহূর্তের। এই ছবিটির কাজ শুরু করেছিলেন কাজী হায়াত। পরে তিনি ছবিটি ছেড়ে দেন। এই ছবিটিতে জায়েদ খান ছাড়াও আছেন আমান। তার সঙ্গেও আমার অনেক রোমান্টিক দৃশ্য আছে।’ তিনি বলেন, ‘এছাড়া আরো কিছু ছবি আছে, যা তোলা হয়েছে একটি ফ্যাশন ম্যাগাজিনের ফটোসেশনে। কথা ছিল ছবিগুলো থেকে বাছাই করে ম্যাগাজিনটির প্রচ্ছদ করা হবে। শেষ পর্যন্ত অবশ্য হয়নি। নিশ্চয়ই আমি বিয়ে করার জন্য ছবিগুলো তুলিনি।

পপি বলেন, ‘আমাদের প্রতি ছবিতেই বিয়ে হয়। চলচ্চিত্রের ফর্মুলাতেই আছে – নায়ক-নায়িকার প্রেম হবে, বিরহ আসবে, আবার মিলন হবে ইত্যাদি। আমি এখনও খুলনা আছি। আমাকে নিয়ে লেখা সকল প্রতিবেদনই আমার সংগ্রহে আছে। ফিরে এসে এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net