1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়

ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৩৬ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে কুলছুমা (২০) নামে এক কিশোরিকে গলাটিপে হত্যার অভিযোগ তার ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত কুলছুম হলো চানন্দী ইউনিযনের রসুলপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ভাইবোনের মধ্যে জগড়া হয়। জগড়ার এক পর্যায়ে নিহতের বড় ভাই শফি আলম তার গলা টিপে ধরলে কুলছুমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ীর সামনে ডোবার মধ্যে ফেলে দেয়।

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের বড় ভাই শফি আলম পলাতক রয়েছে।

এব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বিষয়টি আমি শুনেছি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত এজহার দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net