1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মা ও ছেলেসহ ৩ মাদক ব্যবসায়িক আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় মা ও ছেলেসহ ৩ মাদক ব্যবসায়িক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩০৬ বার

মোঃ সাইফুল্লাহ: মাগুরায় মা ও ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন মাগুরা সদরের বাটিকা ডাঙা গ্রামের মিঠুন কর্মকার (৩৩) আঠারোকাদা এলাকার লাকি বেগম (৪০) ও তার ১৪ বছর বয়সী কিশোর ছেলে মো: রনি হোসেন। তারা আঠারোখাদা এলাকার মৃত নূর ইসলামের স্ত্রী ও পুত্র।

মাগুরা সদর থানার ওসি তদন্ত মো: সাইদুর রহমান জানান, আটক লাকি বেগম দির্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা ভাবে ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিলো। এ কাজে তার কিশোর ছেলে রনি তাকে সার্বিক সহায়তা প্রদান করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধায় মাগুরা পুরাতন বাজার চাউল পট্রি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ১০১ পিচ ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করে সদর থানা পুলিশের একটি দল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net