1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৬৯৩ বার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে উপজেলার রাজানগর রাজারহাট নিজ দোকান থেকে ওই ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম মুহাম্মদ জাফর (৩২)। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। রাজানগর রাজারহাটে তার একটি দোকান ছিলো, এবং তার পরিবারে আছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

নিহত মুহাম্মদ জাফরের স্ত্রী বলেন, দোকানে নতুন জিনিসপত্র আনায় রাত হয়ে যায়। রাত হয়ে গেলে নিহত মুহাম্মদ জাফর দোকানে রাত্রি যাপন করলে মধ্যরাতে দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না তিনি। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তিনি।

স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছুদিন আগে উত্তর রাঙ্গুনিয়ায় দিনেদুপুরে এনজিও কর্মী থেকে টাকা ছিনতাই, শিলক ইউনিয়নে দিনেদুপুরে বাড়ি থেকে রুবেলকে ডেকে হত্যার ঘটনা এবং আজ রাজানগর ব্যবসায়ীকে মুহাম্মদ জাফরকে মধ্যরাতে হত্যা করেন দুর্বৃত্তরা। এতে শান্ত রাঙ্গুনিয়া অশান্তিতে পরিণত হচ্ছে। খুনিদের দ্রুত শাস্তির আওধায় নিয়ে আসার আহবান জানান তারা।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net