1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামপালে বঙ্গবন্ধু গণপাঠাগারের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

রামপালে বঙ্গবন্ধু গণপাঠাগারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫০৫ বার

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধু গণপাঠাগারে যুবকরা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বই পড়ার মধ্য দিয়ে তারা মাদকসহ নানা অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে সহায়ক ভূমিকা পালন করবে এই পাঠাগার ।

শনিবার (দুপুরে) বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে বঙ্গবন্ধু গণ পাঠাগার নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।

এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ,ভাইস চেয়ারম্যান নুরুলহক রিপন,রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুলহক, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির,বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ হারুনঅররশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিতছিলেন।

বাইনতলা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে চাকশ্রী বাজারে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই গণ পাঠাগার করা হয়েছে। স্থানীয় জ্ঞান পিপাষুরা পাঠাগারে এসে বিনামূল্যে বই পরার পাশাপাশি প্রয়োজনে পাঠাগারের নিয়ম মেনে বই ধার নিয়ে বাড়িতে রেখেও পড়তে পারবেন। প্রত্যন্ত গ্রামের বাজারে পাঠাগার স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net