1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীলকূপ ইউনিয়ন আ'লীগ,যুবলীগ, ছাত্রলীগের জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

শীলকূপ ইউনিয়ন আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগের জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬৮৯ বার

বাঁশখালী সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় শনিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে শীলকুপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওসমান তালুকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে প্রধান অথিতির বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা. ভূপাল বড়ুয়া। বিশেষ অথিতির বক্তব্য রাখেন যথাক্রমে শীলকূপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল আকতার তালুকদার, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউপি সদস্য নাজিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আহমদ উল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আলমগীর, সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর, ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও মহিলা অা’লীগের নেত্রী রাবেয়া বেগম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ তালেব, টাইমবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সোলতান আহমদ, জেলা ছাত্রলীগের ক্রীড়া উপসম্পাদক এইচ. এম. সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আ.ক.ম আশিক হোছাইন, জেলা ছাত্রলীগের সদস্য রাশেদুল ইসলাম, বাঁশখালী শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন চৌধুরী নয়ন, ফখর উদ্দিন রবিন, দিপংকর দাশ, টিপু সোলতান, মনসুর ইসলাম নাহিদ, ইয়াছিন সিকদার, নজরুল ইসলাম, মিঠু বড়ুয়া, জুবাইর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net