1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আর নয় বাহিরে, প্রেম করুন ঘরে বসেই! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

আর নয় বাহিরে, প্রেম করুন ঘরে বসেই!

শ্যামল বাংলাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৬ বার

বন্ধ হয়ে গেছে সব, সাথে প্রেম, ভালোবাসাও। কিভাবে ঘরে থেকেই প্রেম করতে হবে তার অভিনব সব কৌশল ও পরামর্শ দিচ্ছে পশ্চিমা ডেটিং সাইটগুলো।

সরাসরি ‘বাহুবন্দি প্রেম’ বাদ দিয়ে ভার্চুয়াল প্রেমের প্রতি উৎসাহিত করছে তারা। কোনো কোনো সাইটের পরামর্শ- মেলামেশা, কাছে আসা ভুলে যান, প্রেম করুন অনলাইনে। কেউ বলছে, আসুন একসঙ্গে কোয়ারেন্টিনে যাই।

শীর্ষস্থানীয় ম্যাচমেকার ওকেকিউপিড টুইটারে বলছে, ‘এখন বারে বসে ডেটিং করার সময় নয়। ফেসটাইম, স্কাইপি, কল, আমাদের বার্তা পাঠানো অ্যাপ… সবাই এখন বেশ রোমান্টিক।’

যুক্তরাষ্ট্রের ডেটিং সাইটগুলো এএফপিকে তাদের ব্যবহারকারীর সঠিক সংখ্যা দিতে অস্বীকার করেছে। তবে ফরাসি বার্তা সংস্থাটি বলছে, গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের রাজ্যগুলো লকডাউন শুরু হতেই ডেটিং সাইটগুলোর ব্যবহারকারীও কমে গেছে।

ডেটিং সাইট কফি মিট বাগেল কিছু ভিন্নমাত্রার ভার্চুয়াল প্রেম কৌশল আবিষ্কার করেছে। এর মধ্যে অনলাইন ভিডিও গেম ডেট অন্যতম। সাইটটির নির্বাহী প্রধান ডাউন ক্যাং বলেন, ‘বিকল হয়ে পড়া এই মুহূর্তে আমাদের বিকল্প কিছু ভাবতে হচ্ছে।’

সিএমবি একটি অনলাইন যৌথ সংলাপেরও আয়োজন করতে যাচ্ছে, যেটি এর আগে কখনও হয়নি। ওকেজুমার নামের একটি সাইট অবরুদ্ধ থাকা বৃদ্ধদের আকর্ষণ করতে তাদের ই-মেইলগুলোতে বার্তা পাঠাচ্ছে।

নতুন নতুন ডেটিং সাইটেরও আবির্ভাব ঘটছে। ‘কোয়ারেন্টিন টুগেদার’ নামের নতুন একটি সাইট তাদের স্লোগান দিয়েছে- ‘যখন আপনি ঘনিষ্ঠ হতে পারছেন না তখনও কাছাকাছি থাকুন।’

কম্পিউটার বিজ্ঞানের এক শিক্ষার্থী ই-মেইলে এএফপিকে বলেন, সামাজিক প্রতিবন্ধকতা আমাদেরকে নতুন ও পুরাতন সম্পর্ককে অনলাইন সংযোগের মাধ্যমে আরও জোরালো করছে। তিনি মনে করেন, এ সংকটময় পরিস্থিতিতে ওকেজুমারের মতো ডেটিং সাইটগুলো অর্থবহ নতুন সম্পর্ক গড়তে সাহায্য করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net