ঢাকা   ০৩:১৩:০৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ইচ্ছে হয় আমি সাঁতার কেটে সমুদ্র অর্জন করি ঃ মিরন আহমেদ

এফ এ নয়ন,বিশেষ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিশীথ রাত, আর দু-এক ঘণ্টা পরে ফুটবে ভোরের আলো। সবাই ঘুমে আচ্ছন্ন। গ্রামাঞ্চলে হয়তো নেমে এসেছে শীতের আবহ। ঘরের টিনে কুয়াশার টুপ টাপ শব্দ আর দূর থেকে ভেসে আসছে কুকুরের হাঁক-ডাক। তবে পাহাড়ের সকালটা অন্য রকম হয়। যদি জিজ্ঞেস করেন কি রকম? তাহলে আমি অত ভালো বলতে পারবো না। কারন আমি ভালোবাসা অনুভুতি একটু কম প্রকাশ করতে পারি৷ তবে অন্তরে যেটুক তার সবটুকই বিশুদ্ধ। যাক সে সব কথা। ছোট ছোট কিছু ভালো লাগা, ভালোবাসা কাজ করে সব সময়। এই যেমন আমি সমুদ্র ভালোবাসি, কিংবা সমুদ্রের বেলাভুমিতে দাড়িয়ে কফি কাপে চুমুক দিয়ে দূর দিগন্তে হারিয়ে যাওয়া৷ বছরে তিন থেকে চার বার সমুদ্রে যেয়ে ঝাপাঝাপি না করলে সারা বছরটা কাজে মন লাগাতে পারি না। সমুদ্রের রাতের দৃশ্যটা আমার কাছে ভালো লাগে। গহীন সাগরে দুরে ভেসে থাকা ফিশিং ট্রলার অথবা দূরগামী কোন জাহাজের লাল নীল বাতি আমাকে প্রবলভাবে আকর্ষণ করে, মুগ্ধ করে। আমাকে টানে, মাঝেমধ্যে ইচ্ছে হয় আমি সাঁতার কেটে সমুদ্র অর্জন করি। সমুদ্রের একটা ভাষা আছে বছরের-পর-বছর সমুদ্র দর্শন করলে সেই ভাষা বোঝা যায়। আর ভাষা যে বুঝবে সেই সমুদ্রের প্রেমে পড়বে। এরপর পড়ন্ত বিকেলে যখন ছোট ছোট মেঘগুলো বাতাসে উড়ে উড়ে দূরে ভেসে যায় তখন কিন্তু অন্যরকম অনুভূতি। আমি একবার সমুদ্র নামলে তিন ঘন্টার আগে উঠি নাই কখনো। আর এই সুখ্যাতি আমার বন্ধু মহলে বেশ পরিচিত।

যাইহোক বাদ দিলাম সমুদ্রের কথা আরেকদিন সমুদ্রের গল্প শোনাবো। সমুদ্র ভালবাসি ঠিক তাই বলে যে পাহাড় ভালোবাসি না তা কিন্তু নয়! আমি পার্বত্য অঞ্চলে সুযোগ পেলেই ছুটে যাই। নীলগিরি নীলাচল কিংবা অন্য কোন সবুজ অরণ্যের মাঝে এই যেমন কাপ্তাইয়ের সৌন্দর্য, রাঙ্গামাটির মাটি বান্দরবানের সবুজ বন সবকিছুই আমার ভালো লাগে। বিশেষ করে পাহাড়ে সকালটা অন্যরকম। সারিসারি মেঘের পরে মেঘ ভেসে আসে মেঘ ছুটে যায়। কেমন একটা অদ্ভুত মায়া কাজ করে। আমি সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে ছুটে যাই সমুদ্র থেকে পাহাড় কিংবা পাহাড় থেকে ঝর্ণা, ঝর্না থেকে শৈবাল তারপর বেলাভূমি সূর্যাস্ত ও সূর্যোদয় আরো মেঘের পরে মেঘ। আমি নিরঙ্কুশ চিত্তে ভাবতে ভালোবাসি ইস আমি যদি মেঘ হতাম কিংবা আমি যদি মেঘের সঙ্গে ভেসে যেতাম, র যদি ঝরনা হতাম, যদি সমুদ্র হতাম। এরকম খেয়ালিপনার আমার ইচ্ছেদের কোন শেষ নেই লিখে শেষ করা যাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি