ঢাকা   ০৩:৩২:৫৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ 

ঈদগাঁহ চৌফলদন্ডীতে’তে ইয়াবা সেবনকারীদের কুপে রক্তাক্ত নারী

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সদরের ঈদগাঁহ চৌফলদন্ডী খোনকারখীলে চিহ্নিত ইয়াবা সেবনকারীদের নেতৃত্বে হোসনে আরা নামের এক নারীকে উপর্যপুরী কুপিয়েছ বলে খবর পাওয়া গেছে।

আহত নারী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

গত ৩১ আগষ্ট দুপুর ও রাতে দুই দফায় এ ঘটনাটি ঘটে চৌফলদন্ডী ইউনিয়নের খোনকারখীল মাতবর পাড়া এলাকায় আহত নারীর বাড়িতে।

হোসনে আরা একই এলাকার মৃত ফোরকান আহমদের স্ত্রী।

স্থানীয় ও আহতের স্বজনরা জানান, গতকাল সোমবার বিকাল ২ টার দিকে একই এলাকার সাবেক মেম্বার বেদারের ছেলে রাশেলের নেতৃত্বে শফি আলমের ছেলে মোস্তফা, মোস্তাফিজুর রহমানের ছেলে শওকতসহ আরো কয়েকজন মিলে হোসনে আরার বসত ঘরে গিয়ে কোন কিছু বুঝে উঠার আগে বের করে দেয় পরিবারের অন্য সদস্যদেরও।

কিছুক্ষণ পর পরই বাড়ীতে থাকা হাঁস মুরগী গুলো জবাই করে ঘরে সীলগালা করে দেয়।

এসবের কারণ জানতে চাইলে তাদেরকে প্রথমে মারধর করে ধাওয়া করে।
তারা আত্মরক্ষার্থে পালিয়ে আশ্রয় নেয় পাশাপাশি এক আত্মীয়ের বাড়ীতে।

একই দিন রাত ৮ টার দিকে ঐ আত্মীয়ের বাড়ীতে গিয়ে ফের হোসনে আরাকে লম্বা দা’ দিয়ে উপর্যুপরী কোপ দেয়।

তার শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যান।

আহতের স্বজনরা দাবী করেন, বেদার মেম্বারের ছেলে রাশেল একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী।
তারা এলাকায় চুরি ডাকাতি থেকে শুরু করে হরেকরকমের অপরাধ সংগঠিত করে আসছে। মাদকের টাকা না পেয়ে হোসনে আরার বাড়ীতে হানা দিয়ে লুটপাট চালায়।
বাধা দেওয়ায় তাকে কুপিয়ে হত্যার উদ্দ্যেশ্যে হামলা চালায়।

পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।জড়িতদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরবর্তীতে পাওয়া গেলে গুরুত্বসহকারে ছাপানো হবে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ জাতীয় ঘটনা এখনো শুনে নাই বলে জানান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মাসুম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিকটিমের চিকিৎসা সনদসহ প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে অভিযোগ বা মামলা করলে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি