1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে শ্বশুর খুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

কক্সবাজারের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে শ্বশুর খুন

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ বার

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুর নুর কবির (৪৫)।

এ ঘটনায় ছুরিকাহত শাশুড়ি নুর জাহান বেগম (৪০)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মশরফ পাড়ায় ঘটনাটি ঘটে।
ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছে।

সে একই ইউনিয়নের বানিয়া পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে।
নিহত নুর কবির পেশায় কাঠ মেস্ত্রি।

ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান ৯ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, জামাইর সাথে বনিবনা সমস্যার কারণে নিজের বাপের বাড়িতে চলে যায় স্ত্রী জেরিন আক্তার।

কৌশলে সেখানে গিয়ে শ্বশুরকে খুন করে জামাই মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সাথে দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মিজানুর রহমান প্রবাসে ছিল। দেশে ফিরে বউকে দেওয়া ৭ ভরি স্বর্ণ বিক্রি করে দেয়।

এগুলো শেষ হলে স্ত্রীকে বাপের বাড়ি হতে টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে জেরিন আক্তার তার গরীব কাঠমেস্ত্রী পিতার নিকট থেকে ১ লক্ষ টাকা এনে দেয়।

এরই মধ্যে মাদকসেবন ও জুয়ার আসরে মেতে ওঠে মিজান। আবারো বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। স্ত্রীকে প্রচুর মারধর করে। নিরুপায় হয়ে বাপের বাড়ি চলে যায় জেরিন। তাতে সে ক্ষিপ্ত হয়ে রাতের আধারে শ্বশুর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা শ্বশুর ও শাশুড়িকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে রাত ৩ টার দিকে শ্বশুর নুর কবির মারা যান।

শাশুড়ি নুর জাহান বেগমের সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
লাশের সুরতহাল রিপোর্ট করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুম খান জানান, বিরোধের সূত্র ধরে শ্বশুর বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঢুকে স্ত্রীকে মারধর করে স্বামী মিজানুর রহমান।

তাতে বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে মারা যায় শ্বশুর। শাশুড়িকে গুরুতর আহত অবস্থায় রেফার করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মাসুম খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net