ঢাকা   ০৮:৫৯:১৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

কক্সবাজারে সাংবাদিক রুবেলকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সময় টিভির কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যার চেস্টা চালানো হয়েছে।
৬ আগস্ট রাত সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাত ১২ টার দিকে দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একজন দুর্বৃত্ত পেছন থেকে গলা টিপে ধরে।

এক পর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়।

পরে তাকে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী উদ্ধার করে ককক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়। এরপর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদ ঈসমাইল নামে ওই পথচারী বলেন, আমরা কয়েকজন জেলা পরিষদের পশ্চিম পাশে প্রেসক্লাবের সামনে দোকানে বসে চা খাচ্ছিলাম।

ওই সময় তিনজন যুবককে হঠাৎ পালিয়ে যেতে দেখা যায়। একই সাথে একটি অটোরিকশাও যেতে দেখা যায়। এরপর কিছু দূরে দেখা যায় একজন ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে।
গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেটে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। পরে তিনি মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালক সহ চারজন ছিলেন বলে দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, তার পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্ততা টাকা নিয়ে যায়নি। তবে আইফোন সহ দুটি মোবাইল নিয়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি