1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৯ বার

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিন (২৬) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মহেষখালী পাড়া এলাকার মোঃ জালাল আহমেদ ছেলে।

খবরটি জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

তিনি জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদে জানতে পারে, জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।

টহলদল নকুল মেম্বারের চিংড়ির ঘেরের বাঁধের পার্শ্বে গোপনে অবস্থান নেয়। হঠাৎ টহলদল তিন জন ব্যক্তিকে অন্ধকারের মধ্যে নাফ নদী হতে জীম্বংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকার ৪০০ মিটার উত্তর দিক দিয়ে বেড়ী বাঁধের উপর উঠতে দেখে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে টহলদল ধাওয়া করলে একজনকে প্লাস্টিকের বস্তাসহ আটক করতে সক্ষম হয়।

অপর দুইজন ইয়াবা পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতর দ্রুত পালিয়ে যায়।
উদ্ধার হওয়া প্লাস্টিকের বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

মোঃ ফয়সল হাসান খান জানান, পালিয়ে যাওয়া ইয়াবা পাচারকারীদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করা হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।

ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net