1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কচুয়ায় ইউনিয়ন পরিষদ সচিবের বদলী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান 

কচুয়ায় ইউনিয়ন পরিষদ সচিবের বদলী

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার

বাগেরহাট জেলার, কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়ন পরিষদের আলোচিত সচিব দেবাশীষ মল্লিককে বদলী করা হয়েছে। কচুয়া সদর ইউনিয়ন পরিষদ সচিবকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে বদলী করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ এ আদেশ দেন। এ আলোচিত ইউপি সচিব দেবাশীষ মল্লিক বাগেরহাট সদর উপজেলার সাহসপুর গ্রামের জগদীশ মল্লিকের ছেলে।

কচুয়া সদর ইউনিয়নের আলোচিত সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অসদাচরণ, সরকারী সম্পদ আত্বসাৎ, গ্রাম পুলিশদের সাথে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এনিয়ে কচুয়া সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এছাড়া সাংবাদিকদের সাথে অশোভন আচরন ও দেখে নেয়ার হুমকি দেয়ায় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। অভিযোগটি আমলে নিয়ে গত সোমবার (২সেপ্টেম্বর) কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করেন।

এদিকে সাংবাদিকদের সাথে অশোভন আচরন করায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও ইউপি সচিবের বিরুদ্ধে শাস্তির দাবী উঠে। আলোচিত ইউপি সচিবের বদলীতে এলাকায় স্বস্থি ফিরে এলেও দৃস্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net