1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

করিমগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৮ বার

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে পৃথক বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বারঘরিয়া ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে। তাদের একজন আমানুল্লাহ (২৫) ও অপরজন আরজু মিয়া (৪৩)।

মৃত আমানুল্লাহ হাসনপুর গ্রামের ধনু মিয়ার পুত্র। কৃষক আরজু মিয়া ধীতপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির পুত্র।

মৃত আরজু মিয়া বাড়ির পাশের জমিতে দুই শ্রমিককে নিয়ে ধান রোপন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার সাথে থাকা আহত দুই শ্রমিককে ভর্তি করানো হয়।

হাসনপুর গ্রামের অপর কৃষক আমানুল্লাহ বাড়ির পাশের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net