1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরের হাতে আরেক কিশোর খুন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরের হাতে আরেক কিশোর খুন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ বার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের আঘাতে ইমন (১৬) নামে এক কিশোর খুন হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় ছয়সূতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমন ওই গ্রামের জুতা ব্যবসায়ী ইব্রাহীম মিয়ার ছেলে।

নিহত ইমনের মা সাহানা জানান, রোববার সকাল ১০টার দিকে বড় ছয়সূতী মধ্যপাড়া গ্রামের মিজানের মুদির দোকানের সামনে ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে রুহুল আমীন উরুফে রুহেল (১৭) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে রুহুল আমীন উরুফে রুহেল একটি বাঁশের লাটি দিয়ে ইমনের মাথায় আঘাত করার সাথে সাথে ইমন মাঠিতে ঢলে পড়ে।

স্থানীয়রা রক্তাক্ত আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে সকাল ১১টা ২০ মিনিটে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ওমর খসরুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইমনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে খুন হওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net