ঢাকা   ০৫:০৫:০০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলার রায়ে একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর কৃষক বদিউর রহমান হত্যা মামলার রায় হয়েছে। রায়ে আ. সাত্তার নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেককেই এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এ রায় দেন। রায়ে মামলার অপর ১০ আসামিকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আ. সাত্তার পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আবু তাহের, মো. তবারক হোসেন, মো. মেনু মিয়া, মো. নূরুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন, সিরাজ, আব্দুল আলী, মো. শফিকুল ইসলাম, মন্নাক, দীন ইসলাম, মো. দেলোয়ার, জিয়া, মো. শাহীন, নূরুল ইসলাম ও হাসান।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৪ জুলাই দুপুর ১২টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের কৃষক বদিউর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ২৬ জুলাই নিহতের ছেলে মো. গোলাপ মিয়া বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ নভেম্বর ১৭ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল সিদ্দিক। মামলার বিচারকাজ চলার সময় আ. বারিক নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে বাদ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে এপিপি জীবন কুমার রায় ও আসামি পক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি