1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

গাইবান্ধায় বাসদ মার্কসবাদী পাঠচক্র ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ বার

কাজ-খাদ্য ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়ক বীরেন চন্দ্র শীল, জাহেদুল হক, চপল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, একদিকে ক্ষেতমজুর-দিনমজুরদের কাজ নেই এবং করোনায় ছাঁটাই হয়েছে লক্ষ লক্ষ শ্রমিক। এইসব বেকার মানুষদের হাতে কোন টাকা নেই, অন্যদিকে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। বক্তারা এই পরিস্থিতিতে অবিলম্বে শ্রমজীবিদের জন্য প্রতিদিনের কাজ, করোনায় ছাঁটাইকৃত ও বেকারদের চাকুরীতে নিয়োগ করাসহ গ্রাম-শহরের হাটে-বাজারে সরকারি উদ্যোগে স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহের দাবি জানান। তারা সরকারি পাটকল ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র বাতিল করে অবিলম্বে বন্ধ পাটকল খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা স্বাস্থ্য সেক্টরের অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধে কার্যকর সরকারি উদ্যোগ এবং বিনা টাকায় করোনা রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা নিশ্চিত করারও দাবী জানান। বক্তারা আরও বলেন, ছাত্র/ছাত্রীদের এক বছরের বেতন-ফি মওকুফ করাসহ বেসরকারি-ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি উদ্যোগে পরিশোধ করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net