ঢাকা   ১২:৫৬:৩৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চকরিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস ছালাম ছিদ্দিকীর জানাযা সম্পন্ন

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষাবিদ মাওলানা আবদুস ছালাম ছিদ্দিকীর নামাযে জানাযা শুক্রবার ৪সেপ্টেম্বর সকাল ১১টায় থানা সেন্টার জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. নূরুল আবছার ছিদ্দিকীসহ মরহুমের শিক্ষকতা জীবনের শিক্ষক বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের অসংখ্য শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

বিশাল নামাযে জানাযার ইমামতি করেন মরহুমের জামাতা মাওলানা জামাল হোসাইন নূরী। মাওলানা আবদুস ছালাম ছিদ্দিকী (৭০) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

চকরিয়া মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদরাসার সিনিয়র সহকারি শিক্ষক প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবদুস ছালাম ছিদ্দিকী একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীণ সুপার ছিলেন। তাছাড়া চিরিঙ্গা সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের সাবেক ইমাম, চকরিয়া উপজেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশনের সাবেক সেক্রেটারিসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চকরিয়া উপজেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া বাটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবদুস ছালাম ছিদ্দিকীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মেসার্স রাফি টাইলস এজেন্সীর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী চকরিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. নূরুল কবির। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি