1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনের কৃতজ্ঞতা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনের কৃতজ্ঞতা

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চকরিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষিত হয়েছে।

জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনারের যৌথ সাক্ষরে ৯ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে মোহাম্মদ নাছির উদ্দিন (পৌরসভা) সভাপতি, মুসলেম উদ্দিন মোস্তাক সিনিয়র সহ সভাপতি, নাজেম উদ্দিন সহ সভাপতি, রফিকুল ইসলাম রফিক (লক্ষ্যারচর) সাধারণ সম্পাদক, মোঃ বেলাল উদ্দিন (কাকারা), আনোয়ার হোসেন (পহরচাঁদা) যুগ্ম সম্পাদক এবং সাহাব উদ্দিন লালটু (পৌরসভা), মোঃ নাজিম উদ্দিন (ফাঁসিয়াখালী), জামাল উদ্দিনকে (খুটাখালী) সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

উক্ত কমিটি প্রসঙ্গে জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের কার্যক্রমকে আরো গতিশীল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত আন্দোলনসহ দলীয় সকল কার্যক্রমে চকরিয়া উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা অবদান রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।

এদিকে খুটাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দীনকে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করায় তিনি জেলা- উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ ও খুটাখালী ইউনিয়ন বিএনপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net