ঢাকা   ০৫:১৩:৩৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উপজেলার সদর ইউনিয়নের বালারপাড়ার হযরত শাহ সুফি সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ (আ.) হেফজখানা ও ইসলামিয়া এতিমখানার ১৩ বছরের এক ছাত্রকে যৌন নির্যাতন (বলৎকার) অভিযোগে মো. বেলাল উদ্দিন (৪৫) নামের ওই মাদ্রাসা শিক্ষককে (রবিবার) রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয় জানা যায়, শিক্ষক বেলাল গত ছয় মাস ধরে ওই ছাত্রকে যৌন নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত ২০ আগস্ট তাকে যৌন নিপীড়ন করেন তিনি। গত বৃহস্পতিবার ওই ছাত্র হেফজখানা থেকে পালিয়ে বাড়িতে চলে গিয়ে যৌন নির্যাতনের বিষয়টি সে তার মা-বাবাকে জানায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে রোববার রাতে বেলাল উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন ওই ছাত্রের বাবা।

ছাত্রের বাবার অভিযোগ , ‘শিক্ষকের যৌন নির্যাতনের কারণে আমার ছেলে বিভিন্ন সময় মাদ্রাসা থেকে পালিয়ে আসত। মাদ্রাসায় যেতে চাইতো না, ওই শিক্ষক ভয় দেখানোর কারণে এত দিন সে বিষয়টি আমাদের জানায়নি। গত বৃহস্পতিবার আমার ছেলে আবারও বাড়িতে চলে আসে। তাকে জোর করে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করলে কান্নাকাটি করে শিক্ষকের যৌন নির্যাতনের বিষয়টি সে আমাদের বলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ওই মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি