ঢাকা   ০৩:৫১:৫৩ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

চট্টগ্রামে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ইব্রাহিম খলিল(৫২) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার কাছ মোবাইল ফোন, ল্যাপটপ, ভুয়া পাসপোর্ট ও আইডিকার্ড জব্দ করেছে।
উল্লেখ্য গত ৭ মে সীতাকুণ্ড মডেল থানায় তার বিরুদ্ধে আইসিটি মামলা দায়ের হয়।

জানা যায়, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের বাসিন্দা আবদুল হাদীর ছেলে ইব্রাহিম খলিল নিজে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ ফেসবুকে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে যাচ্ছিল। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা তার অত্যাচারের শিকার বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোয় সে প্রেসক্লাবের প্রতি ক্ষিপ্ত হয়ে ফেসবুকে অপপ্রচারে লিপ্ত হয়।
সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন এবং সাংবাদিক নেতৃবৃন্দের ছবিসহ কথিত অনলাইন ও ফেসবুকে উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকদেরকে ভূমিদস্যু উল্লেখ করে লাগাতার অপপ্রচার শুরু করে। এতে উপজেলা চেয়ারম্যানের সমর্থক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা চরম ক্ষিপ্ত হয়ে উঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর পোস্ট দেয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার পর গ্রেপ্তারের ভয়ে সে বিভিন্নস্থানে পলাতক থাকেন।

সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) মামলা হয়।
রবিবার ১৩ সেপ্টেম্বর ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, ভুয়া পাসপোর্ট ও আইডিকার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় তিনটি মামলা রয়েছে। দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি