1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাল পিয়াজ-সহ দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা ডাঃ ইরান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

চাল পিয়াজ-সহ দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা ডাঃ ইরান

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫০ বার

চাল পিয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগন দিশেহারা মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দফায় দফায় নিত্যপন্যের মুল্যবৃদ্ধিতে সাধারন জনগন দিশেহারা হয়ে পড়েছে। টিসিবি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে কার্যকরী ভুমিকা রাখতে পারছে না। সরকারী দলের লোকজন কালোবাজারী সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে আসছে না। জনগনকে জিম্মি করে মুনাফাখোর ও মজুদদারদের কারসাজির কারনে পন্যমুল্য আকাশচুম্বি। দুর্নীতি লুটপাট ও অসাধু চক্রকে যারা নিয়ন্ত্রনে আনবে তারাই জালিয়াতির সাথে জড়িত। তাই রক্ষক আজ ভক্ষকে পরিনত হয়েছে।

তিনি বলেন, সরকার ১০ টাকায় চাল, বিনামুল্যে সার ও ঘরে ঘরে চাকুরী দেয়ার কথা বলে ক্ষমতা দখল করে সকল ওয়াদা বেমালুম ভুলেগেছে। করোনা ও বন্যার কারনে সৃষ্ট জনর্দুভোগ সাধারন জনগনকে পঙ্গু করে দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতি ধংসস্তুপে পরিনত করেছে। জনগন আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাচঁতে চায়। তাই ব্যর্থ ও দুর্নীতিবাজ সরকারকে চলমান সংসদ ভেঙ্গে দিয়ে অবাধ, গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়ার আহবান জানান।

তিনি শনিবার দুপু‌রে নগরীর অস্থায়ী কার্যাল‌য়ে নিত‌্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যেও লাগামহীন উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে সাংগঠনিক মাস-২০২০ উপলক্ষে কুমিল্লা জেলা লেবার পার্টির প্রতিনিধি সভায় একথা বলেন।

জেলা লেবার পার্টির সভাপতি অধ্যাপক আমীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, প্রধান বক্তা লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, সহ-সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, বুড়িচং উপজেলা লেবার পার্টির সভাপতি মমিনুল হক, ময়নামতি সাংগঠনিক উপজেলা সভাপতি শফি আলম, সাধারন সম্পাদক সুলতান আহমেদ, বুড়িচং উপজেলা সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ও ছাত্রমিশনের মহিদুল ইসলাম চেীধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net