1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামিলুর রেজা চৌধুরীসহ ৩ প্রকৌশলীর স্মরণে সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

জামিলুর রেজা চৌধুরীসহ ৩ প্রকৌশলীর স্মরণে সভা

নিজস্ব প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার _|

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৬ বার

জাতীয় অধ্যাপক মরহুম ড. জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী মো. রুহুল মতিন এবং প্রকৌশলী মো. আব্দুল মজিদের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’তে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আইইবি সদর দফতর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আইইবি’র সেমিনার কক্ষে এই শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

শোকসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার, সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলু প্রমুখ। এ সময় মরহুম প্রকৌশলী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম প্রকৌশলীদের স্মরণ করে বক্তারা বলেন, আমরা প্রকৌশলী সমাজ তিনজন বরেণ্য প্রকৌশলীকে হারিয়েছি। তারা দেশের উন্নয়নে সবসময় কাজ করে গেছেন। বক্তারা বলেন, দেশের এমন কোনো বড় উন্নয়ন প্রকল্প নেই যেখানে অবদান রাখেননি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি ছিলেন প্রকৌশলীদের উজ্জ্বল নক্ষত্র। দেশের মানুষ তার অবদানের কথা চিরদিন স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net