ঢাকা   ০৬:২৬:৫০ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

জ্যান্ত কই মাছ ঢুকল গলায়, অপারেশন করে বের করলেন ডাক্তার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাছ শিকারে গিয়ে সফিউদ্দিন (২০) নামে এ যুবকের গলায় ঢুকল জ্যান্ত কই মাছ। অবশেষে দীর্ঘ সময় নিয়ে গলা কেটে অস্ত্রোপচার করে বের করা হয় মাছটি।

মঙ্গলবার রাতে গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কই মাছকে অপারেশন করে বের করলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা।

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে সফিউদ্দিন গত সোমবার বাড়ির পাশের বিলে যান। এ সময় মাছ মারতে গিয়ে ধরা পড়ে একটি কই। মাছটি মুখে রেখে পায়ের তলায় ধরা পড়া মাছ উদ্ধারের সময় অসাবধানতাবশত মুখের মাছটি গলায় ঢুকে যায়।

এ ঘটনায় সফিউদ্দিন মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সন্ধ্যার পর নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কই মাছটি বের করতে সক্ষম হন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা জানান, সফিউদ্দিন বর্তমানে মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি